Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:29 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বালিজুড়ী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বালিজুড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

Advertisement

র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেসের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।

এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং পৌর যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম রুনু প্রমুখ।

এ ছাড়া উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement