Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:29 pm
মাদারগঞ্জ

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মাদারগঞ্জে মানববন্ধন

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মাদারগঞ্জে মানববন্ধন

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে জামালপুরের মাদারগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Advertisement

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ (রূপালী বাংলাদেশ), সহসভাপতি আব্দুল আজিজ জামালী (সংগ্রাম), যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (সকালের সময়) ও সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খান (মুক্তকাল)।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (নতুন জামালপুর), অর্থবিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম মুছা (সংগ্রাম প্রতিদিন), দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত (নয়া দিগন্ত), সদস্য তোফায়েল হোসেন মুকুল (জনবাণী) ও সদস্য সুজন আহমেদ (ঢাকা প্রতিদিন) সহ আরো অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের ওপর নিপীড়ন, নির্যাতন ও হয়রানি বন্ধ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তাঁরা।

Advertisement