Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:03 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে পিপিআর রোগ নির্মূলে সচেতনতামূলক কর্মসূচি

মাদারগঞ্জে পিপিআর রোগ নির্মূলে সচেতনতামূলক কর্মসূচি

জামালপুরের মাদারগঞ্জে ছাগল ও ভেড়ার প্রাণঘাতী পিপিআর (PPR) রোগ প্রতিরোধ ও নির্মূলে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ চরবওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

Advertisement

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক।

কর্মসূচিতে পিপিআর রোগের লক্ষণ, সংক্রমণের কারণ, প্রতিরোধের উপায় ও টিকাদানের গুরুত্ব সম্পর্কে খামারি ও স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। পাশাপাশি ছাগল ও ভেড়াকে নিয়মিত টিকাদানের আওতায় আনা এবং কোনো পশু অসুস্থ হলে দ্রুত অন্য পশু থেকে আলাদা করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, পিপিআর রোগের বিস্তার রোধে সময়মতো টিকাদান ও খামারিদের সচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদের রোগবালাই ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।

Advertisement