Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:11 pm
অন্যান্য

রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র ভাঙার অভিযোগ: এমপি পদ থেকে পদত্যাগ করছেন মিষ্টি

রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র ভাঙার অভিযোগ: এমপি পদ থেকে পদত্যাগ করছেন মিষ্টি

মুক্তকাল ডেস্ক : বিএনপির সংরক্ষিত নারী আসনের ফেরদৌস আহমেদ মিষ্টি সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় সরকারি দলের নীতিনির্ধারণী থেকে।

Advertisement

এর আগে গতকাল বুধবার একই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement