Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার দুজন বগুড়া থেকে ইয়াবা নিয়ে মাদারগঞ্জে এসেছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার সারিয়াকান্দী উপজেলার শংকরপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মো. কাওসার (৩০) এবং একই গ্রামের বকুল প্রামাণিকের ছেলে জুয়েল (২৭)।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, মাদারগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর বুধবার উপজেলার গাবেরগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার দুজন বগুড়া থেকে ইয়াবা নিয়ে মাদারগঞ্জে এসেছিলেন বলে পুলিশ দাবি করেছে। তবে ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কার কাছে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার কাওসার ও জুয়েলকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement