আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাইটের বাজারস্থ বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাইটের বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আদারভিটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহবুবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জুয়েল রানা, আদারভিটা ইউনিয়ন বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম জিকু, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল মির্জা, কৃষি বিষয়ক সম্পাদক সেলিম মেম্বার, যুবদল নেতা আজম এবং ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা।
এছাড়াও মিছিল ও সমাবেশে আদারভিটা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।




