জামালপুরের মাদারগঞ্জে প্রথম শ্রেণির শিক্ষার্থী মরিয়মকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং প্রধান অভিযুক্ত জামিনুরের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মাদারগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু মরিয়মকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তারা গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত। তারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তব্য দেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, হাদিউজ্জামান, ফরিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, জাকারিয়া আলম, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, রাশেদুল ইসলাম, মাহমুদুল হক, নুরুল ইসলাম, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান মামুন ও ওমর ফারুক পলাশসহ অনেকে।
মানববন্ধনে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।




