-আব্দুর রহিম খান
সময় যখন নীরবতা কিনে নেয়,
সত্য যখন একা দাঁড়িয়ে পড়ে,
তখন একজনই অবিচল কণ্ঠে বলেন-
“না, অন্যায়ের সাথে আপস নয়।”
কারাগারের দেয়াল পেরিয়েও যাঁর উচ্চারণ,
জনতার অধিকারে যিনি অটল প্রহরী।
ভয় দেখিয়ে যাঁকে নত করা যায়নি কোনোদিন,
আপোষহীন সেই নেত্রী- বেগম খালেদা জিয়া।
মিথ্যা মামলার ভার, শাসনের দম্ভ,
অবহেলা আর নির্যাতনের দীর্ঘ অধ্যায়,
সবই সহ্য করেছেন নীরব দৃঢ়তায়,
কিন্তু আদর্শের এক বিন্দুও দেননি ছাড়।
ক্ষমতার টেবিলে মাথা নত নয়,
জনতার রাস্তাই ছিল তাঁর ঠিকানা।
গণতন্ত্র যখন শৃঙ্খলে বন্দি,
তখন তিনিই ছিলেন প্রতিরোধের ভাষা।
মায়ের মতো সহিষ্ণু, নেত্রীর মতো সাহসী,
হৃদয়ে দেশ, কণ্ঠে সত্যের আগুন।
ঝড় এসেছে, ঝড় গেছে বহুবার,
তবু ভাঙেনি তাঁর দৃঢ় অবস্থান।
ইতিহাস আজ না বলুক, কাল বলবেই,
কে আপস করেছিল, কে করেনি।
সেদিন বাংলার মানুষ গর্ব করে বলবে,
আপোষহীন নেতৃত্বের নাম ছিল,
বেগম খালেদা জিয়া।




