Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:24 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আব্দুর রহিম খান, মাদারগঞ্জ প্রতিনিধি ।।

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায়, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছানোয়ার হোসেন, চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক, সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসক রহুল আমিন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এবং সাধারণ সম্পাদক রফিকুল বারী।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গ্রাম আদালতমুখী বিরোধ নিষ্পত্তিতে জনসচেতনতা বৃদ্ধি, মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

Advertisement