Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:41 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে কালিমা খচিত পতাকা ও জাতীয় পতাকা নিয়ে মোটরসাইকেল শো-ডাউন

মাদারগঞ্জে কালিমা খচিত পতাকা ও জাতীয় পতাকা নিয়ে মোটরসাইকেল শো-ডাউন

আব্দুর রহিম খান।।

মাদারগঞ্জ প্রতিনিধি:

Advertisement

জামালপুরের মাদারগঞ্জে কালিমা খচিত সাদা পতাকা ও জাতীয় পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার বিভিন্ন সড়কে এ শো-ডাউন অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল বহরটি উপজেলা সদর থেকে যাত্রা শুরু করে গাবেরগ্রাম, বালিজুড়ী বাজার ও জুনাইল বাজার হয়ে হাওয়ার রোড এলাকায় গিয়ে শেষ হয়।

আয়োজকদের দাবি, কোরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শো-ডাউনে ৭ থেকে ৮টি মোটরসাইকেল অংশ নেয়।

এ সময় মাদারগঞ্জ ইউনিক মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মাহফুজুল রহমান হাওলাদার, মাওলানা নুরুল ইসলাম, ইমরানসহ প্রায় ১২ থেকে ১৪ জন উপস্থিত ছিলেন।

মাওলানা মাহফুজুল রহমান হাওলাদার বলেন, “মাদকাসক্তি এবং বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিভিন্ন দেশের পতাকার প্রতি মানুষের অতিরিক্ত আগ্রহ থেকে নিরুৎসাহিত করা এবং কোরআনের শিক্ষার প্রতি মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্যেই আমরা কালিমার পতাকা ও জাতীয় পতাকা নিয়ে এই মোটরসাইকেল শো-ডাউনের আয়োজন করেছি।”

Advertisement