Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:30 pm
জামালপুর

মেলান্দহে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

মেলান্দহে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
সাজ্জাদ হোসাইন শাহিন- স্টাফ রিপোর্টার:
 জামালপুরের মেলান্দহ পৌরসভার নয়ানগর বাজার এলাকা থেকে নাশকতা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নয়ানগর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সাগর স্থানীয়ভাবে মেলান্দহ পৌর ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, সাগরের বিরুদ্ধে একটি নাশকতা মামলা রয়েছে। ওই মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানায়,নাশকতার মামলায় সাগর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Advertisement