মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের মাদারগঞ্জে হলি মিশন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় মাদারগঞ্জ পৌর এলাকার হলি মিশন স্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি মিশন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. এ. সাইম।
সঞ্চালনা করেন শিক্ষক জাইদুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ. কে. এম. ইহসানুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাবু এবং জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেহেরউল্লাহ, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকিরুল ইসলাম মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী সাফিউর রেজা রাসেল, ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌর আমির আতিকুর রহমান সেলিম, নির্বাহী পরিচালক ও পৌর সেক্রেটারি শরিফুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক জহুরুল ইসলাম বিএসসি, ডা. আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মাদারগঞ্জে প্রথম গ্যাস অনুসন্ধান কারী ও রেডিও মেকার রবিউল ইসলাম, জুলাই ২৪ এর আহত যোদ্ধা ইমরান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা মাদারগঞ্জের ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র পুনরায় চালুর দাবি জানান।
এ সময় জেলা সিভিল সার্জন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থী, গুণীজন এবং বীর মুক্তিযোদ্ধা ইমরান হোসেনসহ সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে হলি মিশন শিক্ষা পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




