জামালপুরের বকশীগঞ্জে দোকানে যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় তানহা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার এলাকার সীমার পাড় জেলখানা রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শিশু তানহা আক্তার সীমার পাড় জেলখানা রোডের জালাল উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, শিশু তানহাকে বাড়িতে রেখে স্থানীয় একটি মুদি দোকানে কেনাকাটার জন্য যায় তার মা লাকী বেগম। মায়ের পেছনে পেছনে শিশু তানহাও মুদি দোকানের দিকে যান। রাস্তায় পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামীর অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
এতে মারাত্মক আহত হলে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




