Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
জামালপুর

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ২০ গ্রামে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ২০ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচের দেশগুলোর সঙ্গে মিল রেখে জামালপুরের দুই উপজেলার ২০ গ্রামের মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন।

শুক্রবার (৬ জুন) সকালে জেলার বিভিন্ন মসজিদ, ঈদগাহ মাঠে ও বাড়ির উঠানে পবিত্র ঈদের নামাজ আদায় করেন ২০ গ্রামের প্রায় দুই হাজার মুসুল্লি।

Advertisement

ঈদের নামাজ আদায়ের পর পশু কোরবানি করেন তারা।

জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা, সাপধরীর ইউনিয়নের পশ্চিম মন্ডলপাড়া এবং সরিষাবাড়ি উপজেলার বলারদিয়া, বাউসী, সাতপোয়া, পঞ্চপীর, সাঞ্চারপাড়, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড়সহ ২০টি গ্রামের মানুষ।

ইসলামি শরিয়া মোতাবেক পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলই ঈদ উদযাপন করা যায় বলে মনে করেন এই দুই উপজেলার মুসল্লিরা।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.