স্টাফ রিপোর্টার ||
জামালপুর শহরের ৮ নং ওয়ার্ড জামায়াত ইসলামী’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার (৩ অক্টোবর) বাদ মাগরিব শহরের বোড ঘড় জঙ্গলপাড়া মসজিদে ভোটাভুটির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী জামালপুর জেলা শাখার আমির মাওলানা মোঃ আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি ছিলেন শহর আমির আল ইমরান সুজন।
এছাড়াও শহরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মোশাররফ হোসেন।
সহ-সভাপতি হয়েছেন মাওলানা মো. মফিজুল ইসলাম ও মাওলানা মোস্তাফিজুর রহমান।
সেক্রেটারি হয়েছেন ডা. মো. আব্দুল মমিন। সহকারী সেক্রেটারি পদে দায়িত্ব পেয়েছেন প্রভাষক মো. আব্দুল জলিল ও খালেদুল ইসলাম রসেল।
শেষে নবগঠিত কমিটির সফলতা ও ইসলামি আন্দোলনের অগ্রযাত্রার জন্য বিশেষ মোনাজাত করা হয়।




