সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের একমাত্র বালিকা শিক্ষা প্রতিষ্ঠান হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ বুধবার (১ জুলাই ২০২৬) থেকে অর্ধবার্ষিক ও প্রাকনির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা আগামী ১৬ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার মানোন্নয়ন এবং সরকারের নকলমুক্ত পরীক্ষা গ্রহণের নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে কঠোর নজরদারির মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রতিটি পরীক্ষার কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, যাতে কোনো ধরনের অনিয়ম বা নকলের সুযোগ না থাকে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মেধার মূল্যায়ন নিশ্চিত হবে এবং তাদের শিক্ষার মান আরও উন্নত হবে।




