বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন।
একটি বর্ণাঢ্য র্যালি বকশীগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা পিপি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাজাহান পারভেজ শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক ভাটি সাইফুল ও কোষাধ্যক্ষ হাবিবুর রহমান মিন্টু।
এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশিকুর রহমান তোলন, সাধারণ সম্পাদক শহিদুর রহমান দুলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ রহমত আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ অন্যান্য নেতারা।
বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের ভূমিকা ও সংগ্রামকে আরও বেগবান করার আহ্বান জানান। এরপর মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।




