Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:31 am
জামালপুর

বকশীগঞ্জে টিসিবির চাল জব্দ: অবশেষে মামলা দায়ের

বকশীগঞ্জে টিসিবির চাল জব্দ: অবশেষে মামলা দায়ের

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সরকারি সিলযুক্ত টিসিবির ১৬০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

Advertisement

সোমবার বিকেলে বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ মধ্যপাড়ার আল আমিন ও সাদ্দাম হোসেনের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা পুলিশসহ অভিযান চালিয়ে একটি ট্রলি ও চালগুলো জব্দ করেন।

৩০ কেজি করে বস্তাভর্তি চালগুলো বগারচর ইউনিয়নের টিসিবির সুবিধাভোগীদের কাছে বিতরণের কথা ছিল।

স্থানীয়দের ধারণা, ডিলার বিকাশ এন্টারপ্রাইজের প্রতিনিধি মাহমুদুর রহমান লাবু এসব চাল কালোবাজারে বিক্রির জন্য গোপন স্থানে রেখেছিলেন।

তবে মাহমুদুর রহমান লাবুর দাবি, ট্রলি বিকল হওয়ায় বাধ্য হয়ে চালগুলো বাড়িতে রাখা হয়েছিল।

বকশীগঞ্জ থানার ওসি জানান, অভিযুক্ত আল আমিন ও সাদ্দাম হোসেন ছাড়াও অজ্ঞাত আরও ১০ জনের নামে মামলা দায়ের হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.