Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:01 am
জামালপুর

মাদারগঞ্জে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

মাদারগঞ্জে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জে অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২০ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এ উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার ও চরপাকেরদহ ইউনিয়ন প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপকারভোগীদের মধ্যে রয়েছেন- বালিজুড়ী পণ্ডিতপাড়ার আলতাফুরের মেয়ে মীম, বাশদাইরের সিপনের ছেলে মোস্তাকিন, চরভাটিয়ানের বদিউজ্জামানের ছেলে রাসেল, চাঁদপুরের বোছা মোল্লার ছেলে সৈয়দুজ্জামান এবং রবিউল ইসলামের ছেলে ফয়সাল।

অনুষ্ঠানে সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.