Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:58 pm
ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহে বাস-সিএনজি সংর্ঘষে নিহত ২

ময়মনসিংহে বাস-সিএনজি সংর্ঘষে নিহত ২

ময়মনসিংহের তারাকান্দায় বাবা-ছেলে নিহতের পর পৃথক আরেকটি স্থানে বাসের সঙ্গে যাত্রীবাহী সিএনজির সংর্ঘষে আরও ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ জুন) সকালে জেলার তারাকান্দা উপজেলার গাছতলা নামক স্থানে একটি দ্রুতগতির বাসের সঙ্গে সিএনজির দুর্ঘটনা ঘটে।

Advertisement

এতে সিএনজিটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত হয়।

তারা হলেন, তারাকান্দা উপজেলার পিঠাসুটা গ্রামের মন্নাছ মিয়ার ছেলে মো. শরীফ মিয়া (২৫) এবং একই উপজেলার সাধুপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে মো. হাবিবুর রহমান হবি (৪৫)। এর মধ্যে নিহত শরীফ সিএনজিচালিত অটোরিকশার চালক।

শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান বলেন, সকালে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় গাছতলা এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে চালক শরীফ ও যাত্রী হাবিবুর রহমান হবি মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্থান্তর করা হয়েছে। তবে ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে এদিন পাশাপাশি সময়ে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা লেখে দুমড়েমুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫) ও তার ছেলে মো. হাসান মিয়া (৮) মারা যায়। তারা নারায়ণগঞ্জ থেকে হালুয়াঘাটে নানা শ্বশুর বাড়িতে ঈদ উদযাপন করতে যাচ্ছিল।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.