মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য রইস উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, পল্লীউন্নয়ন কর্মকর্তা ও ৭নং সিধুলী ইউনিয়নের প্রশাসক রুহুল আমিন, শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, সিভিল ডিফেন্স সদস্যবৃন্দ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, “দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা সবচেয়ে বড় প্রতিরোধ। নিয়মিত মহড়া ও প্রশিক্ষণের মাধ্যমে প্রাণ ও সম্পদের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।”
শেষে সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে বাস্তব মহড়া প্রদর্শন করেন, যা উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে।




