Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:21 pm
ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহে বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহে বিএনপির আনন্দ মিছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় খুনি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ময়মনসিংহে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে নগরীর নতুনবাজার দলীয় কার্যালয় থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের হয়।

Advertisement

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে শেষ হয়।

মিছিল থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করে। সেইসঙ্গে ময়মনসিংহ-৪ সদর আসনে ডা. এজেডএম জাহিদ হোসেনকে প্রার্থী ঘোষণার দাবি জানান এবং ধানের শীষে ভোট চান।

এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় সোমবার সন্ধ্যায় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের পক্ষ থেকে আরেকটি মিছিল বের করা হয়।

নতুনবাজার মোড় থেকে মিছিলটি নগরীর নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে মিছিল বের করেন।

অন্যদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় পর নগরীর চরপাড়া মোড় থেকে মহানগর জামায়াতের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।

এ সময় মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারি, কর্ম পরিষদ সদস্য ডা. আজিজুর রহমানসহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement