Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:12 pm
মুক্তবিশ্ব

বিশ্ব বাঘ দিবস আজ

বিশ্ব বাঘ দিবস আজ

স্টাফ রিপোর্টার ||

বিশ্ব বাঘ দিবস আজ মঙ্গলবার (২৯ জুলাই)। বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘ সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছরের ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস পালন করা হয়। বন অধিদপ্তরের আয়োজনে আজ ‘বাঘের সংখ্যা বৃদ্ধি সুন্দরবনের সমৃদ্ধি’ স্লোগানে পালিত হবে এই দিবসটি।

Advertisement

জলবায়ু পরিবর্তনে আবাসস্থল সংকুচিত হওয়া, চোরা শিকারিদের দৌরাত্ম্য, খাদ্যসংকট ও কার্যকর টেকসই পদক্ষেপের অভাবে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রয়েছে অস্তিত্বসংকটে।

পরিসংখ্যান অনুযায়ী, গত দুই দশকে সুন্দরবনে বাঘের টিকে থাকার লড়াইটা আরও কঠিন করে তুলেছে। এমন পরিস্থিতিতে আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা বিশ্ব বাঘ দিবস পালিত হচ্ছে।

২০২৪ সালের বাঘ জরিপ অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে বাঘের সংখ্যা ১২৫টি। এর আগে ২০১৫ সালের বাঘশুমারি অনুযায়ী, সুন্দরবনে বাঘ ছিল ১০৬টি। ২০১৮ সালে বাঘের সংখ্যা ছিল ১১৪টি। আগের বছরের চেয়ে ২০২৪ শুমারিতে বাঘের সংখ্যা বেড়েছে ১১টি। জরিপে ২১টি বাঘশাবকের ছবি পাওয়া গেছে। ২০১৪ ও ২০১৮ শুমারিতে মাত্র ৫টি বাঘশাবকের ছবি পাওয়া গিয়েছিল।

উল্লেখ্য, খবরে সংশ্লিষ্ট বাঘের ছবিটি সুন্দরবন থেকে ক্যামেরায় ধারণ করেছেন আলোকচিত্রী সৈয়দ আনাছ

Advertisement

Leave a Comment

Your email address will not be published.