Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
মুক্তবিশ্ব

বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, ১৮ জনের লাশ উদ্ধার

বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, ১৮ জনের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টা) দিকে একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়।

Advertisement

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষের পর পটোম্যাক নদীতে তা বিধ্বস্ত হয়েছে। হোয়াইট হাউস থেকে পাঁচ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে।

সিবিএস নিউজ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি। মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো হতাহতের সংখ্যা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে শিগগির সংবাদ সম্মলেন করা হবে।

আমেরিকান এয়ারলাইন্সের সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছে, বিমানে ৬০ জন যাত্রী ছিলেন এবং দুইজন পাইলট ও দুইজন ক্রু সদস্য। এ ছাড়া সামরিক হেলিকপ্টারে ছিলেন তিনজন সেনা।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে বিমান দুইভাগ হয়েছে। অন্যদিকে হেলিকপ্টারের উপরের অংশ নিচে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে এই ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।

নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেছেন, পেন্টাগন সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সিবিএস নিউজ জানিয়েছে, পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। সিএনএন বলছে, উদ্ধার অভিযান চালাতে মার্কিন কোস্ট গার্ড মোতায়েন করা হচ্ছে।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.