Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
মুক্তবিশ্ব

কঙ্গোয় ভয়াবহ বন্যায় ৬২ জনের প্রাণহানি

কঙ্গোয় ভয়াবহ বন্যায় ৬২ জনের প্রাণহানি

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলের সাউথ কিভু প্রদেশে টানা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ৫০ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে সাউথ কিভুর লেক টাঙ্গানিকার তীরবর্তী এনগানজার কাসাবা গ্রামে প্রবল পানির ঢল নামে। প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এই বন্যায় ঘরবাড়ি ভেসে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর আরব নিউজের।

Advertisement

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী থিওফিল ওয়ালুলিকা মুজালিও রোববার আরব নিউজকে জানান, উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘সেক্টরপ্রধান, গ্রামপ্রধান এবং স্থানীয় সরকারি প্রতিনিধিরা ঘটনাস্থলে আছেন। বর্তমানে সেখানে রেড ক্রসের একটি মানবিক সংস্থাও উপস্থিত রয়েছে। লাশ উদ্ধারের কাজ চলমান থাকায় এখনই চূড়ান্ত হিসাব দেওয়া সম্ভব নয়’।

এদিকে এই দুর্যোগের মাত্র কয়েক সপ্তাহ আগে কঙ্গোর রাজধানী কিনশাসায় একইরকম ঘটনায় অন্তত ৩৩ জন প্রাণ হারান। চলমান রাজনৈতিক সহিংসতা ও বিদ্রোহের কারণে দেশটির অবকাঠামো ও মানবিক সহায়তা ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙে পড়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.