Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:12 pm
মুক্তবিশ্ব

কেন নেপালিরা ভারতকে অপছন্দ করে?

কেন নেপালিরা ভারতকে অপছন্দ করে?

এস্তোনিয়ান এন্ট্রাপ্রেনিউরশিপ ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক আমিনুল ইসলাম  তার ফেসবুক স্টাটাসে লিখেছেন, নেপাল দেশটার প্রায় ৮৫ ভাগ মানুষ হিন্দু ধর্মের। আমার অনেক ছাত্র-ছাত্রী আছে নেপালি। এদের প্রায় কেউই রাষ্ট্র হিসাবে ভারতকে পছন্দ করে না। তিনি লিখেছেন,

Advertisement

আমি ওদের জিজ্ঞেস করেছি

– কেন তোমরা ভারতকে পছন্দ করো না?

প্রায় সবাই একই উত্তর দিয়েছে

-ভারত আমাদের উপর খবরদারী করে বেড়ায়। ওদের আগ্রাসন আর আধিপত্যবাদী মানসিকতার জন্য আমরা ভারতকে পছন্দ করি না।

আপনি নেপালে যান। দেখবেন বেশিরভাগ নেপালি ভারতীয়দের পছন্দ করে না। নেপাল একটা ল্যান্ড-লক কান্ট্রি। ভারত ওদেরকে দাঁড়াতেই দিচ্ছে না। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নেপাল এখনো অনেক পিছিয়ে।

এই যে নেপালিরা ভারতীয়দের পছন্দ করে না। এদের প্রায় সবাই কিন্তু হিন্দু ধর্মের। ওদের ক্ষেত্রে কিন্তু ধর্মীয় মিল কাজে দিচ্ছে না। অথচ বাংলাদেশের চিত্রটা দেখুন!

আমার মনে হয় বাংলাদেশের হিন্দু সমাজেরই সব চাইতে আগে এগিয়ে আসা উচিত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনারা বুঝতে শিখুন- এই দেশের রাজনৈতিক দল আর ভারত আপনাদেরকে ব্যাবহার করছে স্রেফ নিজেদের ফায়দা লুটার জন্য।

আপনারা যদি নিজেরা এ থেকে বের হয়ে না আসেন। তাহলে জীবনভর এরা আপনাদের সামনে রেখে ফায়দা লুটবে।

ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে “না” বলুন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.