Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:12 pm
মুক্তবিশ্ব

এবার প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করল আসাম

এবার প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করল আসাম

ভারতের আসাম রাজ্য সব হোটেল-রেস্তোরাঁ ও জনসমাগমপূর্ণ স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধ করেছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বুধবার (৪ ডিসেম্বর) এ নিষেধাজ্ঞা আরোপ করেন বলে জানিয়েছে এনডিটিভি।

আসামে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ নয়। তবে ধীরে ধীরে সেদিকেই যাওয়া হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। আসাম ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট ২০২১ অনুযায়ী, গবাদি পশু জবাই, গরুর মাংস এবং গরুর মাংসের পণ্য বিক্রি, এমনকি পরিবহণ নিয়ন্ত্রণের বিষয়ে বলা হয়েছে। হিন্দু, জৈন এবং শিখ সংখ্যাগরিষ্ঠ এবং মন্দির বা সাতরা (বৈষ্ণব মঠ) এর ৫ কিলোমিটারের মধ্যে গবাদি পশু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করে ২০২১ সালের আসাম গবাদি পশু সংরক্ষণ আইন পাস করা হয়।

Advertisement

আসামের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা বলেন, আমরা এর আগে ২০২১ সালে রাজ্য বিধানসভায় আসামে গরু রক্ষার জন্য একটি বিল উত্থাপন করেছি এবং আমরা সফল হয়েছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের কোনো হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশন করা যাবে না। এমনকি কোনো পাবলিক অনুষ্ঠানে বা কোনো পাবলিক প্লেসেও পরিবেশন করা যাবে না।

হিন্দু, জৈন এবং শিখ সংখ্যাগরিষ্ঠ এবং মন্দির বা সাতরা (বৈষ্ণব মঠ) এর ৫ কিলোমিটারের মধ্যে গবাদি পশু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করে ২০২১ সালের আসাম গবাদি পশু সংরক্ষণ আইন পাস করা হয়। আইন লঙ্ঘন করলে তিন থেকে আট বছরের কারাদণ্ড এবং ৩ লাখ থেকে ৫ লাখ রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

-আন্তর্জাতিক ডেস্ক

Advertisement

Leave a Comment

Your email address will not be published.