Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:11 pm
মুক্তদেশ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। বেড়েছে শীতের প্রকোপ। দিনে সূর্যের লুকোচুরি আর রাতে ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। চুয়াডাঙ্গায় আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Advertisement

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। একইসাথে গোপালগঞ্জের সাথে যৌথভাবে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এটি।

তিনি আরো বলেন, ঘন কুয়াশার কারণে ঠান্ডার পরিমাণ আরো বাড়তে পারে। কয়েক দিনের মধ্যে তাপমাত্রায় পারদও নামতে পারে আরো।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.