জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমাগত কমতে থাকা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি আসায় রংপুরসহ এ অঞ্চলের ১৬ জেলায় এবার স্বাভাবিক সময়ের ১৫ দিন আগেই শুরু হয়েছে শীত। শুরু হয়েছে তীব্র ঠান্ডা।
ত তিন দিন থেকে কুয়াশার কারণে দিনভর সূর্যের দেখা মেলেনি এ অঞ্চলে। সন্ধ্যার পরই কুয়াশার চাদরে বন্দী হয়ে যাচ্ছে বিস্তীর্ণ জনপদ। শুরু হয়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব।
এ অবস্থাকে ‘ডেঞ্জার’ উল্লেখ করে আবহাওয়াবিদরা বলছেন, চলমান আবহাওয়া পরিবর্তন না ঘটলে এবার শীতের তীব্রতা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এমন পরিস্থিতে এ অঞ্চলের পৌনে এক কোটি হতদরিদ্র মানুষের ভয়াবহ দুর্ভোগের দ্বারপ্রান্তে আছেন।




