Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
অন্যান্য

ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেপ্তার

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) রাত ১১টার দিকে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তার মনোয়ারুল ইসলাম মাসুদ রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন গ্রামের বাসিন্দা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা ও দুই আন্দোলনকর্মী জয়নাল আবেদীন বাপ্পি এবং মামুনুর রশিদকে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি ছিলেন মাসুদ। ওই ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

ওসি আতাউর রহমান জানান, তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য, মনোয়ারুল ইসলাম মাসুদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক।

এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় প্রার্থীর কাছে পরাজিত হন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.