Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:29 am
অন্যান্য

জামালপুর-৩ আসনে ব্যরিষ্টার এস এম শাহিনুর রহমানের মনোনয়ন সংগ্রহ

জামালপুর-৩ আসনে ব্যরিষ্টার এস এম শাহিনুর রহমানের মনোনয়ন সংগ্রহ

Oplus_131072

সাজ্জাদ হোসাইন শাহিন,মেলান্দহ,জামালপুর:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ব্যারিস্টার এস এম শাহিনুর রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জামালপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর কাছ থেকে তিনি নিজ হাতে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
ব্যারিস্টার এসএম শাহীনুর রহমান হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন। ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
মনোনয়নপত্র সংগ্রহকালে তার কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা শুভেচ্ছার মাধ্যমে তাকে উৎসাহ প্রদান করেন। মনোনয়ন সংগ্রহের পর প্রতিক্রিয়ায় ব্যরিষ্টার এস এম শাহিনুর রহমান জানান, নির্বাচিত হলে দলমত নির্বিশেষে জামালপুর-৩ আসনের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।
তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
বর্তমানে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন। পাশাপাশি লিফলেট বিতরণ, দোয়া ও সমর্থন চেয়ে ভোট প্রার্থনার মাধ্যমে গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

Advertisement

Advertisement