মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের নিবুলাস মডেল মাদরাসায় বই উৎসব ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১ তারিখ বৃহস্পতিবার সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক। তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন আলহাজ শাহ মোহাম্মদ সাইদুর রহমান, অধ্যক্ষ, নিবুলাস মডেল মাদরাসা ও সাবেক সহকারী প্রধান শিক্ষক, ডা. আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ জাকারিয়া আলম, চেয়ারম্যান, স্টুডেন্ট কেয়ার হাইস্কুল; শাহ মোহাম্মদ আনিছুর রহমান, প্রধান শিক্ষক, ঝাড়কাটা উচ্চ বিদ্যালয়; এবং জগলুল হক রিমু, ইউনিয়ন সদস্য, ১নং চরপাকেরদহ ইউনিয়ন।
প্রধান অতিথির বক্তব্যে তৌফিকুল ইসলাম খালেক বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। নতুন প্রজন্মকে নৈতিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে বইয়ের কোনো বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও আদর্শ চরিত্র গঠনের প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ পরিলক্ষিত হয়।
এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদারগঞ্জে নিবুলাস মডেল মাদরাসায় বই উৎসব ও বিতরণ
Oplus_131072




