Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ফজলে এলাহী ফুলুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

Advertisement

ওসি আতাউর রহমান বলেন, কোতয়ালী থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

“তিনি গত বছরের ৫ আগস্ট থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রয়েছে। তিনি সেই মামলার এজাহার ভুক্ত আসামি।”

গ্রেফতার ফজলে এলাহী ফুলু রংপুর নগরীর পীরজাবাদ যুগীপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি ছিলেন আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সহ-সভাপতি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.