Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

লুটেরার মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না: জামায়াত আমির

লুটেরার মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভিক্ষুক ও লুটেরার মানসিকতা নিয়ে রাজনীতির মাঠে আসবেন না। চোরের মানসিকতা নিয়ে রাজনীতি করার দরকার নেই। জনকল্যাণের মানসিকতা নিয়ে রাজপথের রাজনীতিতে আসুন।

তিনি বলেন, মানুষকে ভালোবাসার, সম্মান করার, মানুষের সম্পদ, ইজ্জত ও জীবনের পাহারাদারি করার জন্যই যদি রাজনীতি করতে চান তা হলে রাজনীতির ময়দানে আসবেন। যারা এটা পারবেন না, তাদের রাজনীতি না করাই জনগণের জন্য মঙ্গল।

Advertisement

মঙ্গলবার বিকেলে রংপুর সদরের মমিনপুরে জামায়াতের প্রবীণ রোকন শাহ আলমের কবর জিয়ারত করতে এসে অনুষ্ঠিত এক সভায় নেতাদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, যারা মানুষের পকেট থেকে টাকা চুরি করে, লুণ্ঠন করে, দেশে-বিদেশে সম্পদের পাহাড় যারা গড়ে তুলবেন; তাদের আমি অনুরোধ করব, এর চেয়ে ভিক্ষা অনেক ভালো, সেটা করুন। এভাবে মানুষের পকেট কাটবেন না, চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি জঘন্য অপরাধ।

দেশ যেভাবে চলছে, তাতে জনগণ সন্তুষ্ট নয় দাবি করে জামায়াতে ইসলামীর আমির বলেন, দেশটা যেভাবে চলে এসেছে, এর ওপর বাংলাদেশের আপামর জনগণ সন্তুষ্ট নয়। ক্ষুব্ধ, অসন্তুষ্ট। এই ক্ষোভের আগুন মেটানো আল্লাহর পক্ষেই সম্ভব; কিন্তু জমিনে আমাদের চেষ্টা করতে হবে। সেই চেষ্টার গুরুত্বপূর্ণ একটি ছিল ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর, পালাক্রমে আমরা অনেককে দেশ শাসন করতে দেখেছি। তারা তাদের যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছে; কিন্তু তাদের চেষ্টার সাক্ষী এ দেশের ১৮ কোটি মানুষ। তারা ভালো করলেও সেটার সাক্ষী, মন্দ করলেও সেটার সাক্ষী।

শফিকুর রহমান বলেন, এমন একটা বাংলাদেশ চাই, যে দেশে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। যে বাংলাদেশে কেউ ঘুস নেবে না, ঘুসের জন্য যে হাত বাড়াবে, তার হাত অবশ করে দেওয়া হবে। এই বাংলাদেশটাই চাই।

তিনি আরও বলেন, জাতি ও বিশ্ববাসীকে সাক্ষী রেখে আমি বলতে চাই, জামায়াত ইসলামী থেকে আগামী দিনে মহান মাবুদের ইচ্ছায়, আপনাদের ভালোবাসা ও সমর্থনে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, যদি সরকার গঠনের সুযোগ পাই, আল্লাহ ভালো জানেন, তাহলে যারা মন্ত্রী হবেন, আগামী দিনে আমাদের সংগঠনের কেউ সরকারি কোনো প্লট নেবে না, বিনা ট্যাক্সের গাড়িতে চড়বে না।

এক দেশে দুই আইন চলবে না জানিয়ে শফিকুর রহমান বলেন, আগে ঘর সামলাই, তারপর বাহিরেও সামলাব ইনশাআল্লাহ। এক দেশে দুই আইন চলবে না। আমরা যখন নেব না, কাউকে নিতেও দেব না। গর্জন করব সংসদের ভেতরে, রাজপথে, গর্জন করব আপনাদের সঙ্গে নিয়ে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.