Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:53 pm
অন্যান্য

বিমান বাংলাদেশে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে আসছেন খালেদা জিয়া

বিমান বাংলাদেশে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে আসছেন খালেদা জিয়া

আগামী ৫ মে দেশে আসছেন লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেগুলার (নিয়মিত) ফ্লাইটে তিনি দেশে আসছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন।

Advertisement

শনিবার (৩ মে) রাত সোয়া ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ম্যাডাম (খালেদা জিয়া) কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার (৫ মে) দেশে আসছেন। তবে সময় এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘ম্যাডামের দেশে ফেরার ব্যাপারে কাতারের আমিরের কাছ থেকে যে অ্যাম্বুলেন্সটা উনাকে লন্ডনে নেওয়ার জন্য পেয়েছিলাম সেটা এখন একটু বিলম্বিত হচ্ছে টেকনিক্যাল রিজিয়নস, সেজন্য ম্যাডাম ঠিক করেছেন যে, ওইটা (এয়ার অ্যাম্বুলেন্স) যদি শেষ মুহুর্তে না পাওয়া যায় উনি বাংলাদেশ বিমানেই আসবেন।বাংলাদেশ বিমানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে।৪ তারিখ (৪ এপ্রিল) উনি রওনা হলে ইনশাআল্লাহ ৫ তারিখ সকাল ১১টা দিকে দেশে এসে পৌঁছাবেন।’

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া।

এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’কে প্রস্তুত করা হয়েছে বলে জানান মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.