সাজ্জাদ হোসাইন শাহীন -জামালপুর প্রতিনিধি :
প্রধান উপদেষ্ঠার কার্যালয়ের সচিব মো: সাইফুল্লাহ পান্না বলেছেন, একটি ভঙ্গুর অবস্থা থেকে দেশকে ফিরিয়ে এনেছে অন্তর্ভুক্তিকালীন সরকার।
শনিবার দুপুরে জামালপুরের বিআরটিসি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরো বলেন, গত সরকারের ৮০০ মিলিয়ন ডলার ঋণ ছিল। বিগত সরকার পরিশোধ করেনি। যা এ সরকার শোধ করে দিয়েছে। এবং কারো কাছে দু’ টাকা পাওনা নেই।
জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, সাবেক সচিব এ কে এম এহসানুল হক, বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর অনুপম সাহাসহ আরো অনেকে।
