আব্দুর রহিম খান, মাদারগঞ্জ(জামালপুর) প্রতিনিধি||
আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় উপজেলা প্রেসক্লাব আয়োজিত প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক সংগ্রামের মাদারগঞ্জ প্রতিনিধি আব্দুল আজিজ জামালী, সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাক রফিকুল ইসলাম বারী, সাংগঠনিক সম্পাদক দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি তারিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক সংগ্রাম প্রতিদিন প্রতিনিধি রিয়াজুল ইসলাম মুছা, সদস্য ও দৈনিক মুক্ত কাল প্রতিনিধি আব্দুর রহিম খান প্রমূখ।
এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক ভোরের বাংলা প্রতিনিধি শাকিল আহমেদ, সদস্য নিউজ টুয়েন্টি ওয়ান প্রতিনিধি মাজহারুল ইসলাম মিন্টু ও মিশন নাইন্টিন প্রতিনিধি ইয়াসিন আরাফাত উপস্থিত ছিলেন।
বক্তারা গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ স্বাধীনভাবে কাজ করার জন্য যেকোনো ঝুঁকি সম্মুখীনের সময় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।




