অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনী প্রচারণার কেন্দ্রে ছিল দেশটিতে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও গৃহনির্মাণ সংকট।
গত ২২ এপ্রিল ভোটগ্রহণ শুরু হয়। ১.৮ কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে ৮৫ লাখ বেশি ভোটার আগাম ভোট প্রদান করেছেন। যা ২০২২ সালের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশটিতে ভোট দেওয়া সবার জন্য বাধ্যতামূলক।
এদিকে, প্রধান বিরোধীদল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন পরাজয় স্বীকার করে আলবানিজকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।




