আল জাজিরা: আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদী অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে সৌদি ও কাতার। এক বিবৃতিতে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বসতিস্থাপনকারীদের এ ধরনের কর্মকাণ্ডকে “আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন” বলে উল্লেখ করেছে।
মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যে তারা জেরুজালেম এবং এর পবিত্র স্থানগুলো নিয়ে তাদের নৈতিক এবং আইনি দায়িত্ব পালন করুক।
আল জাজিরার জানায়, চলমান হনুক্কা উৎসবের সময় রবিবার একাধিক ইসরায়েলি বসতিস্থাপনকারী নিজেদেরকে আল-আকসা মসজিদের প্রাঙ্গণে প্রবেশের দৃশ্য ধারণ করে।
এই ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরবও। তারা এই অনুপ্রবেশকে আল-আকসা মসজিদের পবিত্রতার উপর আক্রমণ হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে যে তারা পবিত্র স্থানের ঐতিহাসিক ও আইনি অবস্থাকে প্রভাবিত করার যে কোনো পদক্ষেপকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে।




