আল জাজিরা: ইসরায়েলি বাহিনী শনিবার গাজা উপত্যকাজুড়ে ৩০টি পৃথক হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে চিকিৎসক ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, তার কার্যালয় ছাড়ার মাত্র দুই সপ্তাহ আগে, ইসরায়েলের জন্য ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন। গাজায় ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা নিয়ে ব্যাপক সমালোচনা উপেক্ষা করেই তিনি এই প্রস্তাব করেন।




