Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

বকশীগঞ্জে সাইনবোর্ড টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বকশীগঞ্জে সাইনবোর্ড টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে সাইনবোর্ড টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম জজ মিয়া (২২)। তিনি নিলাখিয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে।

Advertisement

জজ মিয়া সোনালী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ মোড়ে অবস্থিত সোনালী লাইফ ইনস্যুরেন্সের কার্যালয়ে নতুন সাইনবোর্ড টাঙাতে দোতলার বারান্দায় ওঠেন জজ মিয়া। এ সময় সাইনবোর্ড টাঙানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন তিনি। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.