আব্দুর রহিম খান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের মাদারগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রতিনিধিদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) বেলা ১ টায় উপজেলা পরিষদ খরকা হলরুমে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস – ২০২৫ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার শাহা।
সভাপতিত্ত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।
মাদারগঞ্জ উপজেলার কৃষি অফিসার মো. শাহাদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুর আহমেদ সিদ্দিক,
কৃষাণী কনিকা বেগম প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রত্যেকের মাঝে একটি করে নিম গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।




