Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

মাদারগঞ্জে মৎস্য সপ্তাহের র‍্যালি ও পুরস্কার বিতরণ

মাদারগঞ্জে মৎস্য সপ্তাহের র‍্যালি ও পুরস্কার বিতরণ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার দুপুর ২টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শেষ হয় উপজেলা পুকুর প্রাঙ্গণে, যেখানে চারা মাছ অবমুক্ত করা হয়।

পরে খরকা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ।

সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহম্মেদ, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, উপজেলা সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান, মাদারগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও মৎস্যজীবী শেখ মো. ইব্রাহিম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অফিসের এফ.এ শেখ আল আমিন।

পরে তিনজন সফল মৎস্যজীবীর মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.