সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে এ সপ্তাহ উদযাপন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকালে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহছেন উদ্দিন।
সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক।
সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক অফিসার রুহুল আমিন বেগ।
আলোচনা সভায় বক্তারা দেশি মাছের উৎপাদন বৃদ্ধি, অভয়াশ্রম প্রতিষ্ঠা এবং মৎস্য সম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, মাছের উৎপাদন বাড়লে জাতীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, থানার ওসি মো. রাশেদুল হাসান রাশেদ, কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল ও প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান।
এ ছাড়াও মৎস্য উদ্যোক্তা মো. ফয়জুর রহমান সোহেল ও মৎস্যজীবী বদিউজ্জামান বদিও বক্তব্য রাখেন।
শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য কয়েকজনকে পুরস্কৃত করা হয় এবং উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মৎস্য উদ্যোক্তা, মৎস্যজীবী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




