Skip to content
প্রকাশ- November 2, 2026 , 20:59 pm
মুক্তদেশ

চট্টগ্রাম থেকে মদিনার পথে ৪১৯ হজযাত্রী

চট্টগ্রাম থেকে মদিনার পথে ৪১৯ হজযাত্রী

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

শনিবার (৩ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে মদিনার পথে যাত্রা করে বাংলাদেশ বিমানের বিজি-১৩৭ (বোয়িং-৭৭৭) ফ্লাইটটি।

Advertisement

এদিন দুপুর আড়াইটায় হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক আল মামুন ফারুক।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, এবার চট্টগ্রাম থেকে ১৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ১৪টি যাবে জেদ্দায় এবং ৩টি মদিনায়।

সব মিলিয়ে চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬১৮ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.