Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

ইফতার মাহফিল স্থগিত করলো বিএনপি

ইফতার মাহফিল স্থগিত করলো বিএনপি

রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির পূর্ব নির্ধারিত ইফতার মাহফিল কর্মসূচি স্থগিত করা হয়েছে।

 

Advertisement

শনিবার (৮ মার্চ) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সবার অবগতির জন্য স্থগিতের সিদ্ধান্ত জানানো হলো বলেও জানানো হয়।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.