Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:56 pm
অন্যান্য

জাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’ এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

জাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’ এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

জাবিপ্রবি প্রতিনিধি:

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও পরিবেশবাদী সংগঠন ‘সবুজ স্বপ্ন’-এর পূর্ণাঙ্গ কমিটি সম্প্রতি সংগঠনের নিজস্ব ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে। ঘোষিত কমিটিতে উপদেষ্টা মণ্ডলী, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিভাগীয় সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যরা অন্তর্ভুক্ত।

Advertisement

সংগঠনের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন ড. মুহাম্মদ শাহজালাল, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ; মো: জাহিদুল আলম, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ; আতিকুর রহমান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ এবং মো: আবুল হায়াত সজীব, প্রভাষক, গণিত বিভাগ। তাদের দিকনির্দেশনা ও সহযোগিতা সংগঠনটির অগ্রযাত্রাকে আরও দৃঢ় করেছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি মো: আরমান আলী। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: রাসেল আহমেদ, সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো: বেলাল হোসেন, মো: শাহরুখ ইসলাম, মো: তানভীর আহম্মেদ এবং আব্দুল্লাহ আল মিনহাজ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো: মামুনুর রশিদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: মাইনুল হক দায়িত্ব পালন করবেন, কোষাধ্যক্ষ ও স্কুল পরিচালক হিসেবে মো: সাকিব হোসেন এবং দপ্তর সম্পাদক হিসেবে আমানউল্লাহ আমান দায়িত্বে থাকবেন।

সংগঠনের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক ও কো-অর্ডিনেটররা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাস সম্প্রদায়ের মাঝে পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, শিশু উন্নয়ন, মানবিক ও সামাজিক উন্নয়নসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করবেন। পরিবেশ বিষয়ক বিভাগে রায়হান, সাজ্জাদ হোসেন, শারমিন আক্তার, দৈলাতুন নেছা, পলি রায় ও আফসার আলী দায়িত্বে থাকবেন। উন্নত পরিবেশ বিভাগে ফারহাদ আফজিয়া, অপি আজাদ স্বর্ণা, ইদ্রিস ডাক, আশানুর রহমান, মো: রকি ইসলাম এবং মোকাররম বিল্লাহ দায়িত্ব পালন করবেন। মানবিক ও সমাজ উন্নয়ন বিভাগে কেয়া আক্তার ও সালমা আক্তার, শিক্ষা ও শিশু উন্নয়ন বিভাগে সিদরাতুল জামাত, মো: আনছারুল হক, মো: সুজন মেহেদী, সানজিদ হাসান সজিব, মেহেদি হাসান ও তাসনিম নুসরা দায়িত্বে থাকবেন। গবেষণা ও উন্নয়ন বিভাগের দায়িত্বে রয়েছেন নাজদিয়া ইসলাম সাজমনি ও নাইমুর রহমান নাইম। সাংস্কৃতিক বিভাগের দায়িত্বে রয়েছেন জোয়াইরা বিনতে জোবায়ের। প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের দায়িত্বে রয়েছেন মইনুল হাসান নকিব, রবিউল ইসলাম, আব্দুল হামিদ ও মানবতা প্রকৃতি। স্বাস্থ্য ও সুশিক্ষা বিভাগের দায়িত্বে রিমা বিশ্বাস, আয়শা সিদ্দিকা ও ওয়াসিফ মাহমুদ দায়িত্ব পালন করবেন।

এর পাশাপাশি ২৩ জন কার্যনির্বাহী সদস্য রয়েছে, যাদের মধ্যে আতিকুর রহমান আতিক, উম্মে হাবিবা রুকু, সুবিন আহমেদ, শাহরান শাহরিয়ার মাহিদ, ফৌজিয়া ফারিহা, মো: রাতুল ইসলাম, রুদিয়ানা ফাইরোজ আদিবা, মো: শাওন মিয়া, মো: সাজন মোল্লা, মো: সোহান, প্রতিভা রানী, হছনাত জাহান মীম, মো: আইনুল হক, মিম খাতুন, অর্পন সরকার, তানজিলা আক্তার মিম, ইসরাত জাহান, সুমনা ইসলাম, ইসরাত জাহান মেরিন, তূর্য সরকার, মো: তালহা জুবায়ের সাবার, মাবিলা মাইসা তাবাসসুম এবং মো: মাহফুজ রহমান থাকছেন।

সংগঠনের সভাপতি মো: আরমান আলী জানান, “ছয় মাসের স্বল্প সময়ে ‘সবুজ স্বপ্ন’ এই অবস্থানে পৌঁছাতে পেরেছে। আমাদের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় ভিসি ও প্রো-ভিসি স্যারের সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের অগ্রযাত্রাকে শক্তিশালী করেছে। আমরা ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন, মানবিক সহায়তা এবং শিক্ষাবিষয়ক কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসকে আরও সবুজ, সচেতন ও মানবিক করে তোলার জন্য কাজ করে যাব।”

উল্লেখ্য, ‘সবুজ স্বপ্ন’ মূলত সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা দেন এবং বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবী ও পরিবেশ নিয়ে বিভিন্ন কার্যক্রম করে থাকে।

Advertisement