Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

Oplus_131072

মুক্তকাল রিপোর্টার:
কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২৮ ডিসেম্বর) দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান।
জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, আগামী ৩ জানুয়ারি দেশের নয়টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের স্বার্থ ও নির্বিঘ্ন পরীক্ষা আয়োজনের বিষয়টি বিবেচনায় রেখে ওই দিনের জন্য নির্ধারিত মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে, পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে এ মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Advertisement
Advertisement