Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:50 pm
অন্যান্য

শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

Oplus_131072

মুক্তকাল ডেক্স:
শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝিনাইগাতীতে নিহত মাওলানা রেজাউল করিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি মরহুমের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।
কবর জিয়ারত শেষে জামায়াত আমির শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন।

Advertisement
Advertisement