Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

মাদারগঞ্জে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মাদারগঞ্জে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আব্দুর রহিম খান, (মাদারগঞ্জ প্রতিনিধি)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার (২ নভেম্বর) সকালে মাদারগঞ্জ আশেক মাহমুদ পাইলট হাইস্কুল মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, মাদারগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মাজেদ মোল্লা, মাদারগঞ্জ এএইচজেড সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান রাজু, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন প্রামানিক, মাদারগঞ্জ পৌর বিএনপির ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক লুৎফর রহমান খান, পৌর বিএনপির সদস্য জান্নাত, বাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

কর্মসূচিতে বিদ্যালয় মাঠ ও আশপাশ এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বক্তারা বলেন, যুবদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমেও ভূমিকা রেখে যাচ্ছে। গাছ রোপণ মানবতার সেবা— যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার স্বরূপ।

Advertisement